rosik amar mon bandhia pinjor banaise by kazi shuvo

রসিক আমার ….
রসিক আমার মন বান্ধিয়া
পিন্জর বানাইছে
হায়রে, রসিক আমার মন বান্ধিয়া
পিন্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া
বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া
পিন্জর বানাইছে
হায়রে, রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে
দ্বীনহিন মুর্শিদে কয়
মাটির বাসন ভাঙ্গি গেলে
আর কি জোড়া লয়…
দ্বীনহিন মুর্শিদে কয়
মাটির বাসন ভাঙ্গি গেলে মনোরে
আর কি জোড়া লয়
দয়াল চাইলে লইব জোড়া
মুর্শিদ চাইলে লইব জোড়া
এমন দয়াল কে আছে
রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে


হায়রে, রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে
তিনটি তক্তার নাও
আগায় পাছায় তিনজন মাঝি ও মন
তারাতারি বাও
তিনটি তক্তার নাও
আগায় পাছায় তিনজন মাঝি ও মন
তারাতারি বাও
ছয়জনে ছয় দাড়ি লইয়া
আল্লাহু নাম লইতাছে
রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে
হায়রে, রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে ...
পাগল জালালে কয়
পিঞ্জর ছাড়ি গেলে ময়না
আর কি বন্দী হয়
পাগল জালালে কয়
পিঞ্জর ছাড়ি গেলে ময়না মনো রে
আর কি বন্দী হয়
দয়াল চাইলে হইব বন্দী
মুর্শিদ চাইলে হইব বন্দী
এমন মুর্শিদ কে আছে
রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে
হায়রে, রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া
বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া
পিন্জর বানাইছে
হায় হায়, রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে


Comments

Popular posts from this blog

আকাশটা কাঁপছিল ক্যান | মমতাজের গান

Amar Ek Noyon To Dekhe Nare | Singer - Salma Video Song